ফিরে পেতে চাই
আমি ফিরে পেতে চাই
✍খাদেম রসুল সরকার
আমি ফিরে পেতে চাই তনু কোলাহল
আমি ফিরে পেতে চাই নিয়মের শৃঙ্খল।
আমি ফিরে পেতে চাই নির্মল সমীরণ
আমি ফিরে পেতে চাই বইয়ের আলিঙ্গন।
আমি ফিরে পেতে চাই নতুন আলোচনী
আমি ফিরে পেতে চাই ক্লাসের ধ্বনি।
আমি ফিরে পেতে চাই সুদূর নীলাচল
আমি ফিরে পেতে চাই পরীক্ষার হল।
আমি ফিরে পেতে চাই সঠিক আসন
আমি ফিরে পেতে চাই ছাত্রের ভাষণ।
আমি ফিরে পেতে চাই খেলার মাঠ ঘাট
আমি ফিরে পেতে চাই কবিতার পাঠ।
আমি ফিরে পেতে চাই অহিংসক জ্ঞাতি
আমি ফিরে পেতে চাই সুকর্মের খ্যাতি।
আমি ফিরে পেতে চাই ভয়হীন পৃথিবী
আমি ফিরে পেতে চাই কস্তুরি সুরভি।
আমি ফিরে পেতে চাই অকৃত্রিম প্রীতি
আমি ফিরে পেতে চাই হারানো স্মৃতি।
আমি ফিরে পেতে চাই আমার এ আমি
আমি ফিরে পেতে চাই মুক্ত দিবস যামী।
সংগীতা, নরসিংদী
২২/০৪/২০২০ খ্রিষ্টাব্দ
আমাদের প্রিয় স্যার।♥♥♥
জনাব, খাদেম রসুল সরকার স্যার।♥♥♥
বিভাগীয় প্রধান,হিসাববিজ্ঞান বিভাগ।
আবদুল মান্নান ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ।

কোন মন্তব্য নেই