স্মৃতিতে আবদুল মান্নান ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ ফেসবুক গ্রুপের নির্বাচিত লেখাগুলো নিয়েই আমাদের এই আয়োজন

বেকার

কয়টা দিন থাকনা বন্ধ
প্রেম প্রেম খেলা,
মানি ব্যাগটা খালি আজ
ঋণও আছি মেলা।

কামাই রোজগার নেই কিছুই
বেগাবন্ড বেকার,
পারছি না তাই অতিসত্বর
দিতে প্রেমের আকার।

ফুচকা খাওয়া কিছুটা দিন
না হয় করলে বন্ধ,
লোডের জন্য, লক্ষিটি!
আর করো না দ্বন্দ্ব।

মেসেঞ্জারটাই সঙ্গী হোক
কল দিব কম,
ফ্রিতে পাই, তাই নিশ্চিত
ফুরাবে না দম।

রিকশায় ঘুরা কয়েকটা দিন
আপাতত অফ
(রাগ করো না) 
এর মাঝে জুটিও না
নতুন কোন বফ।

চাকরি পেলে সব আগের মতন
হবে ঠিকঠাক,
ঘুরবো নিয়ে, বুক ফুলিয়ে
রাখবো না রাখঢাক।

এই ক'টা দিন রেস্টুরেন্ট
নামটা বলাই পাপ,
বেকার জীবন বিবেচনায়
সব করে দাও মাফ।

------------ রিপন চন্দ্র বর্মন।।।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.