স্মৃতিতে আবদুল মান্নান ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ ফেসবুক গ্রুপের নির্বাচিত লেখাগুলো নিয়েই আমাদের এই আয়োজন

জন্মদিনের শুভেচ্ছা

খাদেম স্যারের জন্মদিনের শুভেচ্ছা 
------কামরুল হাসান রাব্বি

আসসালামু আলাইকুম। আজ যে মানুষ টাকে নিয়ে লিখছি তিনি আমার কতটা প্রিয় শিক্ষক সেটা বুঝাতে পারবোনা। আমি কতটা সম্মান করি কতটা ভয় পাই কতটা মানি স্যার কে সেটাও স্যার হয়তোবা বুঝেন। আমার ছোটো জীবনে টুকটাক অনেক কে নিয়েই লিখেছি তাদের সম্পর্কে, জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। কিন্তু এই মানুষটাকে নিয়ে লিখার জন্য কতবার যে বসেছি তার ইয়াত্তা নেই৷ কিন্তু বিশ্বাস করুন আমি এক অক্ষর ও লিখতে পারিনি ওনাকে নিয়ে৷ এর কারণ কি ওনার প্রতি আমার ভালোবাসার দূর্বলতা আমি খুব বেশি ভালোবাসি স্যারকে সেজন্য নাকি অঢেল সম্মানের ফলে ভয় কাজ করে জানিনা৷ তবে বারবার মনে হয় লিখতে যেয়ে যদি ভুল করে ফেলি, যদি স্যার কষ্ট পান এসব নিয়ে অজস্র দ্বিধা সংকোচ কাজ করে আমার মাঝে৷ আসলে স্যার এমন একজন মানুষ যিনি আমার দেখাতে আদর্শে জ্ঞানে কর্মকাণ্ডে সকলকিছুতেই পরিপূর্ণ। আজ স্যারের জন্মদিন, স্যারের জন্মদিন উপলক্ষে হিসাববিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আমরা কয়েকজন দু'লাইন করে লিখেছি শুভেচ্ছা বার্তা-

উর্মি বলেছে " এই করোনা কালীন সময়ে ক্লাস বন্ধ থাকার জন্য স্যারকে নিজের হাতে ভালো কিছু উপহার তৈরি করে দিতে পারিনি,
স্যার আপনাকে অনেক ভালোবাসি সবসময় আপনার দীর্ঘায়ু কামনা করি। মহান আল্লাহ যেন আমাদের মাঝে আপনাকে বাচিয়ে রাখেন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা স্যার।"

হৃদয় বলেছে, " স্যার আপনাকে অনেক মিস করি। আপনার ক্লাস অনেক ভালো লাগে। শুভ জন্মদিন স্যার"

অনন্যা বলেছে, " স্যার আমি অনন্যা,
লিখে শেষ হবেনা কখনো আপনার বর্ননা।
সবসময় প্রানবন্ত একজন মানুষ আপনি,
আপনার আদর্শের ছোয়ায় জীবন হোক আমাদের সফলতার জয়ধ্বনি।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন স্যার।"

প্রমা বলেছে, " স্যার আপনি অনেক হাসিখুশি একজন মানুষ, আমরা সবাই আপনাকে অনেক বেশি ভালোবাসি স্যার৷ শুভ জন্মদিন স্যার"।

স্যার দেখলেন তো সবাই আপনাকে কতো ভালোবাসে, এর কারণ আপনি নিজেই। আপনি এমন একজন মানুষ যাকে পছন্দ না করে উপায় নেই।

" পহেলা ফাল্গুন এর সাথে আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন,
দিনটি বেশ উজ্জীবিত কারণ আজ স্যারের জন্মদিন। 😊
মনের ভালোবাসার দিক দিয়ে বিশালতায় ঘেরা নিয়মে বড়ই কঠোর,
দেখতে মাশা-আল্লাহ সুদর্শন স্যার ব্যবহার আর কথায় বেশ মধুর। 😍
যতটা খুশি আমি হিসাববিজ্ঞান সাবজেক্ট পেয়ে তার চেয়ে বেশি উৎফুল্ল স্যার কে পেয়ে,
স্যারের মতো পাবেনা মানুষ তোমরা শেষ হবেনা গুণের গান গেয়ে।
স্যারের নতুন লেখা পেলেই হুমড়ি খেয়ে পড়তে থাকি,
স্যার যেভাবে গড়েছেন নিজেকে এভাবেই যেন জীবন আঁকি।
শীতের আমেজে ফুরফুরে মেজাজে স্যারকে বলি আজ ভালোবাসা নিন,
সর্বশেষে আমিও জানাই স্যারকে শুভ জন্মদিন। "

পৃথিবীতে প্রতিটি প্রাণের জন্ম হয়
নির্দিষ্ট কিছু দায়িত্ব পালন করার জন্য!!
কেউ কেউ দায়িত্বগুলো এড়িয়ে যায় আর কেউ কেউ নিরলস
শ্রম দিয়ে পালন করে যায় সেইসব দায়িত্ব!!
আপনি দ্বিতীয় দলের মানুষ স্যার। সবকিছু নিজের করে আপন মনে সেই সবকিছু সমাধান করে জান৷

প্রখর রোদ্রের তাপে গলা শুকিয়ে আসা চাতক যেভাবে অপেক্ষায় থাকে বৃষ্টির তার তৃষ্ণা মেটাতে আমিও সেভাবেই অপেক্ষা করে আছি কখন স্যার এর ক্লাস করবো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.